• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর হাসপাতালে নতুন টেন্ডার বরাদ্দ অপরিবর্তিত রেখেই রোগীর খাবারে কাটছাট মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আ.লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে- রাশেদ খান কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ এক দিকে মায়ের মমতা, অন্যদিকে আইন-কালীগঞ্জ ইউএনও মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন গাংনীর সীমান্তে কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার গাংনীতে কেরাম বোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমদুল্লাহ-রাব্বি বিলুপ্ত হলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি

ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পরিচয় ও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৬০ বছর।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে ধানক্ষেতে দুপুর দেড়টার দিকে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মহেশপুর থানা পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবির অধীন কুসুমপুর বিওপিকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিল। তবে মরদেহটি সীমান্ত এলাকার দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়। যে কারণে মরদেহ নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category