• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ এক দিকে মায়ের মমতা, অন্যদিকে আইন-কালীগঞ্জ ইউএনও মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন গাংনীর সীমান্তে কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার গাংনীতে কেরাম বোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমদুল্লাহ-রাব্বি বিলুপ্ত হলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি মুজিবনগর সীমান্তে বিজিবি’র হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২ গাংনীতে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১ গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক

কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ
কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্মার্টফোন নিয়ে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কলেজের নির্ধারিত পোশাক পরিধান না করে কলেজে প্রবেশ করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে স্মার্টফোন নিয়ে অবস্থান করতে পারবে না। প্রয়োজনে বাটন ফোন সঙ্গে রাখা যাবে, তবে তা সাইলেন্ট মোডে রাখতে হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থীর কাছে নিষিদ্ধ ডিভাইস পাওয়া গেলে অথবা কলেজের নির্ধারিত পোশাক ছাড়া কলেজে প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজ কর্তৃপক্ষের এ নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category