• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি বর্ষণ মেহেরপুর সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশ-ইন চেষ্টা বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই- উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ ই-সিগারেটসহ সকল উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫ সংগঠনের সম্মিলিত আহবান অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পায়নি: এমপি নাজমুল হুদা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে উদযাপিত হলো বিশ্ব ডিম দিবস। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ কে. এম. সাদ্দাম হোসেন। তিনি মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য রক্ষায় ডিমের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারিছুল আবিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, ডিম কেবল পুষ্টির ঘাটতিই মেটায় না, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোলট্রি খামারি, পরিবহনকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বহু মানুষ ডিম উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে জড়িত। ফলে এ খাত দেশের গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category