• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন
মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ক‍্যাম্প স্থাপন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষি জমির উপর বিজিবি ক‍্যাম্প স্থাপনের সকল প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চাঁদবিল গ্রামবাসী। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চাঁদবিল গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।

মানববন্ধনে বক্তব্য বলেন, চাঁদবিল ৭১ নং মৌজায় বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহন কার্যক্রম বন্ধ করতে হবে। এই গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র ও কৃষি নির্ভর হওয়ায় কৃষি জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করলে এলাকাবাসী না খেয়ে মারা যাবে। ইতিপূর্বে এই প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্রাক সীড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানী, সন্ধানী স্কুল এ্যান্ড কলেজ ইত্যাদি প্রতিষ্ঠান তৈরী হওয়ায় এলাকার কৃষকদের একমাত্র সম্বল ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। যে জমিগুলো রয়েছে তা অধিগ্রহণ করে বিজিবি ক‍্যাম্প তৈরী হলে এলাকার অনেক কৃষকদের না খেয়ে দিন পার করতে হবে। তাই কৃষি কাজের জন্য সামান্য পরিমাণ যে জমি অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম, মতিউর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category