• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে নজরুল বর্ষ উদ্বোধন অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ

গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতের কোন একসময় অজ্ঞাত কেউ বিষ প্রয়োগ করেছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ওই পুকুরের মালিক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনা পাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলাম। তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে এলাকায় আসেন। স্থানীয় একজনকে দ্বায়িত্ব দেওয়া আছে পুকুর দেখাশোনা করার জন্য।

পুকুরের কেয়ারটেকার মিলন জানান, তিনি সকালে হঠাৎ দেখতে পান কুকুরের চারপাশে মরা মাছ ভেসে উঠেছে সেই সাথে বিকট গন্ধ। সাথে সাথে বিষয়টি তিনি পুকুরের মালিক ডক্টর আশরাফুল ইসলামকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কাহারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে তা জানাতে পারেননি পুকুরের কেয়ারটেকার মিলন।

এ ব্যাপারে পুকুর মালিক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম জানান, তার সাথে কারো শত্রুতা নেই তবে কেন এই মাছ নিধন তা বলতে পারছিনা। তবে পুকুরের অন্তত দুই লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category