মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপি বামন্দী সবজি হাটে এ আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতা আমাদের জন্য গভীর উদ্বেগের। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।