প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৭:১৬ পি.এম
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ঢাকায় গ্রেফতার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব।
আদাবর থানায় করা হত্যা মামলায় শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদাবর থানা পুলিশে সোপর্দ করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনায় আদাবর থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাকি মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.