প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৬:০৮ এ.এম
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম গ্রেফতার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে মেহেরপুর ও ঢাকায় মামলা রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে মেহেরপুর আদালতে নেওয়া হবে।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.