প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০৫ পি.এম
সচেতন জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ স্লোগানে গাংনীতে পথ নাটক অনুষ্ঠিত

সুশাসন, নাগরিক সম্পৃক্ততা ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী ও বামুন্দি বাজারে পথনাটক ও গান পরিবেশনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় গাংনীতে এ আয়োজন করা হয়।
‘ভোট দিন, গণতন্ত্রের অভিযাত্রায় অংশ নিন’ এই স্লোগানে সুশাসনের জন্য নাগরিক সুজন এর আয়োজনে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা সুজনের সভাপতি সৈয়দ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সুজনের সভাপতি আবু সাদাত সায়েম পল্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন থিয়েটারের টিম লিডার ফারজানা ঊর্মি, ইয়ুথ লিডার পলাশ ও রকিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.