আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দদেন অবস্থান।
মানবাধিকার দিবস উপলক্ষে ছিল নানা অনুষ্ঠান। তবে বিএনপির মহা সমাবেশ থাকলেও কোনো ধরনের কার্যক্রম দেখা যায় নি তাদের।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাহাদাত হোসাইন শাওন এর নেতৃত্বে দেখা যায় দক্ষিণ ছাত্রলীগের কর্মসূচী। তারা শাহাবাগ গুলিস্তান, পল্টন সহ নানা স্থান প্রদক্ষিণ করেন।
এ বিষয়ে শাওন বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো অগণতান্ত্রিক চর্চার চেষ্টা কেউ করলে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপির জ্বালাও পোড়ও অগ্নি সন্ত্রাসের সাথে আমরা পরিচিত। তাই সাধারণ মানুষ আজ শঙ্কিত। এই শঙ্কা যেনো বাস্তবে রূপ না পায় সে লক্ষে আমরা রাজপথে আছি।
এছাড়াও নগর দক্ষিণ ছাত্রলীগের নেতা কর্মীরা জানান শাওনের নেতৃত্ব তারা বিএনপি জামায়েত এর অগ্নি সন্ত্রাসদের প্রতিহত করতে মাঠে আছেন।