যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।