মেহেরপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত ব্যক্তি গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে সদর থানার এস আই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রথমিক তদন্তে যানা গেছে মৃত ব্যাক্তি শারীরিক প্রতিবন্ধী তার ডান পা আগে থেকে ছিলোনা তবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ, তার মাথায় আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির লাশের ময়না তদন্ত শেষে দাফন কাজ সম্পন্ন করার জন্য লিথা মনি দোস্ত ভালা খানা পরিচালক লিখন এর কাছে তার লাশ হস্তান্তর করেন পুলিশ ।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর, মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত্ব ব্রীজ এলাকায় সড়কের পাশে আহত অবস্থায় এক ব্যাক্তিকে দেখতে পায় স্থানীয় লোকজন, পরে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা ঐ ব্যাক্তিকে রাস্তার থেকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।