মেহেরপুরে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ছোটবাবু ও বিশাল নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
আহত ছোটবাবু মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার, মহাসিনের ছেলে এবং বিশাল গোরস্থান পাড়ার বিপ্লব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে একটি আলগামন ইম্প্যাক্ট হাসপাতালের সামনে সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে একটি টিভিএস মোটরসাইকেল সরাসরি এসে আলগামনে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক। এসময় দুজনই গুরুত্বর জখম হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল সেখান থেকে আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ছোটবাবুকে ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বিশালকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।