প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:০১ এ.এম
মেহেরপুরে ভোক্তার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে শহরের বড় বাজারে বাজার তদারকি করার সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ) দুপুরে মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সাজিয়ে রাখার অপরাধে মেজবা স্টোর থেকে ৫ হাজার এবং পংকজ কুমার দাসের দোকান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান। উপস্থিত ছিলেন ক্যাব মেহেরপুর সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, তহ বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুস সামাদ ও ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম প্রমুখ।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.