মেহেরপুরের ভৈরব নদ পুনঃখনন (২য় পর্যায়) এর আওতায় মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলায় ১০কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে ১৬.৮ কিলোমিটার ওয়াকওয়ে নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। রোববার বিকাল ৫ টার দিকে কুলবাড়ীয়া ব্রীজের নিচে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলক উম্মোচনের মধ্যদিয়ে নির্মান কাজের উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ড মেহেরপুর বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পানি উন্নয়ন বোর্ডের মেহেরপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীন শাহিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াকওয়ে নির্মান কাজের ঠিকাদার রাহিনুরজামান পেলেন।