পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিবিডি-মেহেরপুর জেলা কর্তৃক ফেন্ডস ফাউন্ডেশন স্কুলে ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকালে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর মেহেরপুরের সভাপতি তানজিমুল ইসলামের সভাপতিতে ফেন্ডস ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিজয়ীদের ভিতরে পুরুষ্কার বিতরন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি আশিক রাব্বি,সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, অর্থ সম্পাদক আনাস আহমেদ সহ সাজিদুল, আসিফ, ইসরাক, ফয়সাল, রানি, নিসাত, রুবাইয়া, টুম্পা প্রমূখ।