প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৮:৪৯ এ.এম
মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সিভিল সার্জন। বৃহষ্পতিবার (১৩ র্মাচ) সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয়।
এসময় সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু সাঈদ এর সভাপতিত্বে সম্মেলনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা ও করনীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ ইনজামামুল হক। আগামী ১৫ মার্চ দিনব্যাপী ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যপসুল খাওয়ানো ঊপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় সিভিল সার্জন।
মেহেরপুরে ৪৭৫ টি কেন্দ্র থেকে ক্যাম্পেইন চলবে। ৭০ হাজার ৫১৯টি শিশুকে ক্যপসুল খাওয়ানো হবে। সকল ক্যাম্পেইন কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেন ইয়মিন মুক্ত, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.