বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য নগর এবং আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।