মেহেরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করেছে র্যাব-১২ একটি দল।
বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে এ সমস্ত নকল বিড়ি জব্দ করা হয়। এসময় অভিযানে তিন লক্ষ ৮১ হাজার ৭শ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।
জানা গেছে মেহেরপুর র্যাব-১২ পিসিপি’র এএসপি মনিরুজ্জামান এর নেতৃত্বে ডিএডি হুমায়ুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে এ সমস্ত বিডি জব্দ করা হয়।
মেহেরপুর র্যাব-১২ পিসিপি’র এএসপি মনিরুজ্জামান বলেন সরকারি কর ফাঁকি দিয়ে এই সমস্ত নকল বিড়ি সারাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন লক্ষ ৮১ হাজার ৭শ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।