আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ অব্যাহত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মানুষদের সাথে সাক্ষাৎ করছেন প্রফেসর আবদুল মান্নানের অনুসারীরা।
রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খালেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর, ট্যাংগার মাঠ, বেলতলা পাড়া ও মদনাডাঙ্গা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন নেতাকর্মীরা।
গণসংযোগকালে গ্রামের প্রবীণ ব্যাক্তিবর্গের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং আগামী নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান নেতাকর্মীরা।
এসময় আবু তালহা বিন হাবিব জুয়েল, থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, হরিরামপুর যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নয়ন আহামেদ, শহর আওয়ামী লীগের সদস্য মিরাজুল ইসলাম, শেখ কায়সার হামিদ বুলবুল, ডা: এম.এইচ আশিক, মো: বাবু, সজল, ফয়সাল, মুন্না মিয়া, আ: কুদ্দুস, এমদাদুল, রবিউল ইসলাম, বাবু, রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।