প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:০৯ এ.এম
মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মুনির। এ ছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.