মেহেরপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে মুজিবনগরের তারানগর ও শহরের মল্লিক পাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ সাকিব হোসেন তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে ও মাফুজুর রহমান পোলেন শহরের মল্লিক পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয় দ্রুত বিচার আইনে পলাতক আসামী সাকিব ও পোলেনকে গোপন সংবাদের ভিত্তিত্বে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আদালতে মাধ্যামে কারাগারে প্রেরণ করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি মাফুজুর রহমান পলেনের নামে আদালত থেকে জারিকৃত গ্রেপ্তারি পরানো ছিলো সেই মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।