মেহেরপুরে এসএসসি ২০০৮ ব্যাচের বন্ধুদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে পুনর্মিলনীর আয়োজন করা হয়। মেহেরপুর সরকারি উচ্চ বালক এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে দুই স্কুলের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, সাবেক শিক্ষক বর্তমানে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ সেকেন্দার আলী, আব্দুল মান্নান, ২০০৮ ব্যাচের বন্ধু প্লাবন, সুব্রত মল্লিক, আরাফাত আল আকাশ, জান্নাতুল পিংকি। পরে র্যালী ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।