মে দিবসের অঙ্গীকার, ভোট আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ মে) বিকালে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ডি সি কোর্ট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।