বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এনামুল হক। আলোচনা সভায় সহকারী শিক্ষক রজব আলীর সঞ্চালনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহাকারী শিক্ষক মখলেছুর রহমান। এছড়াও শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন। এসময় শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।