ফেনী ও নোয়াখালীসহ বানভাসি জেলার মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে দি হাঙ্গার প্রজেক্ট ও সুজন। শনিবার (২৪ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনীতে এ শোভাযাত্রা করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক সুজন এ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি গাংনী প্রেস ক্লাবের সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অংশগ্রহন করেন সুজন মেহেরপুর জেলা শাখা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা শাখা সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টু, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ষোলটাকা ইউনিয়ন সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও হাঙ্গার প্রজেক্টের গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন।