১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এসময় তিনি বলেন, ১০ জানুয়ারি আমরা প্রতি বছর উদযাপন করে আসছি। আমরা এই দিনটাই বঙ্গবন্ধুকে স্মরণ করি ইতিহাসের রাখাল রাজা হিসেবে, ইতিহাসের মহানায়ক হিসেবে, ইতিহাসের গর্ব হিসেবে। বঙ্গবন্ধু দুটি বিষয় নিয়ে আন্দোলন করেছেন, তার একটি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর অন্যটি হচ্ছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি দেশ যখনই এগিয়ে যেতে থাকে সেই একই স্বাধীনতা বিরোধী শক্তি বারবার ষড়যন্ত্র শুরু করে।
কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা একটি আদর্শ বুকে ধারণ করে যুদ্ধ করে চলেছি। আমার পিতারা যুদ্ধ করেছেন, আপনার পিতারা যুদ্ধ করেছেন, তবুও যুদ্ধ কিন্তু শেষ হয়নি। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আজও চলছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই বাংলাদেশ কি ছিলো, আর আজকে কি হয়েছে। আজ প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আমাদের চোখে পড়ে। আজকে যারা বাংলাদেশেকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই তারাই মিথ্যাচার আর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা ৭১ সালে করেছে, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার আগে তারা বাংলাদেশে মানুষের মাঝে ব্যাপকভাবে অপপ্রচার চালিয়েছে এবং এখনও তারা মিথ্যাচার আর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আজকের এই উন্নয়ন সম্ভব হতো না, যদি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব গ্রহণ না করতেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান,আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাচ আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু বক্তব্য রাখেন।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম,শিক্ষক শ্বাশত নিপ্পন,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, যুবলীগ নেতা সাইফুল,আব্দুল্লাহ আল মামুন, নাসির,মিলন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।