ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সেমিনার করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে ওই প্রতিষ্ঠানের হলরুমে মানবাধিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. গাজীউর রহমান, মেহেরপুর সহিউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল আজীম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সিনিয়র শিক্ষক মাওলানা তালিব উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক দিলারা জামানের পরিচালনায় সেমিনারে মানবাধিকার বিষয়ে বিভিন্ন শিক্ষা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম এ মুহিত।