কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা তাঁতী দলের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্য সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খান।
উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সহ সভাপতি আফিরুল বিশ্বাস, করিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দপ্তর সম্পাদক সাংবাদিক জিয়ারুল ইসলাম, সাংবাদিক আছানুল হকসহ উপজেলার ১৪ ইউনিয়নের নেতা কর্মীগণ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি রবিউল ইসলাম খান তার বক্তব্যে, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন সম্পর্কে নেতা কর্মী দের অবহিত করেন এবং দেশ বাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।