প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ১২:২১ পি.এম
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী শিলা

মেহেরপুরে ২য় ধাপে আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে গাংনী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক এমপির পত্নী লাইলা আরজুমান বানু নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (১২ মে) দুপুরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। দলীয় স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়ালেন বলে জানিয়েছেন তিনি। তার প্রতীক ছিল দোয়াত কলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কারো চাপে নয়, পারিবারিকভাবে আলোচনা করে দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন তিনি।
লাইলা আরজুমান বানুর স্বামী সাবেক এমপি সাহিদুজ্জামান খোকন জানান, তিনি বর্তমানে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি। স্ত্রী লাইলা আরজুমান বানু নির্বাচনে অংশ নেওয়ায় দলের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলীয় স্বার্থ বজায় রাখতে নির্বাচন থেকে সরে আসায় শ্রেয় বলে তিনি মনে করেন। এ সময় আওয়ামীলীগের সিনিয়র নেতাকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.