মেহেরপুরের গাংনী উপজেলার ৮নং ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান( ১) হাবিবুর রহমান ফিরোজ। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১০ টায় পরিষদের সকলের সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান (১) হাবিবুর রহমান ফিরোজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।
২ নং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা (মন্টু) ৩নং সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান গুলশানয়ারা (গুলু) নাম ঘোষণা করা হয়।
এসময় ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদের সহকারী সচিব আসিফ ইকবালসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।