কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাজী মোঃ রেজাউল হক (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও রেমি সুপার মার্কেটের মালিক হাজি মোঃ রেজাউল হক এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর আপন চাচাতো ভাই সাবেক মেম্বর আব্দুল মান্নান ও তার ওয়ারিসদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ হয়। আজ হাজী রেজাউল হক বাড়ীর পার্শ্ববর্তী তার জমিতে সীমানা নির্ধারণ করতে গেলে তার আপন চাচাতো ভাই আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান (সাবেক মেম্বার) (৫০), রিপন আলী (৩৫) ফরজ আলী (৬০) পিতা আব্দুল ও ফরজ আলীর ছেলে মাসুদ (৩০) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হাজী মোঃ রেজাউল হকের মাথায়, বুকে, পিঠে, ও হাতপায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা ও এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানায় হত্যার চেষ্টার অভিযোগ দাখিল হয়েছে। আহত রেজাউল হক ও তার পরিবার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পরিবারের সদস্যরা।