চুয়াডাঙ্গার দর্শনা থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক করেছে বিজিবি। বুধবার(৫এপ্রিল) দুপুরের দিকে দর্শনা রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি সাঈদ খান দর্শনার মোবারক পাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।
৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গার উথলী এলাকা দিয়ে স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে। উথলী এলাকায় এ্যাম্বুশ নেয় বিজিবির বিশেষ দল। এসময় একটি মোটরসাইকেল যোগে এক ব্যাক্তিকে দেখে বিজিবি ধাওয়া করে। দর্শনা রেল ক্রসিং এর কাছে সাঈদ গতিরোধ করে। তাকে তল্লাশি করে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।