ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের নির্মম মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) ভোর ৬ টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ।
নিহতরা হলেন মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩২)।
শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে বিদ্যুৎতের তার স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন।
সে সময় মেয়েকে বাঁচাতে গেলে মা মরিয়মও বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়ে দুইজনই ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।