ঝিনাইদহের ভাটই বাজারে ট্রাক চাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা নিহত। বুধবার সন্ধ্যায় ভাটই আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাসরিন সুলতানা হরিণাকুন্ডুর দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কন্যাদাহ মনির উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জীবনের স্ত্রী।
স্থানীয়রা ও পুলি জানায়, ভাটই থেকে বাজার করে নাসরিন সুলতানা ও তার স্বামী আমিরুল মোটর সাইকেল যোগে বাড়ী কন্যাদহর দিকে ফিরছিলো। পথমধ্যে ভাটই আখ সেন্টারের সামনে পৌছালে পিছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক তাকে ধাক্কায় দেই।
এসময় সে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ঐ ট্রাকের চাকার নিচেই পড়ে পৃষ্ট হয়ে যায়। এতে তার শরীরের উপর অংশ ছিন্নবিন্ন হয়ে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে ওসি মৃত্যঞ্জয় বিষয়টি নিশ্চিত করেন।