বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে জায়গা পেলেন মেহেরপুরের ছেলে জাতীয়তাবাদী দলের পরীক্ষিত ত্যাগী ছাত্রনেতা নাঈমুর রহমান।
তিরি সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের একরামুল হকের ছেলে।
শুক্রবার (২৫ আগষ্ট) বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় ছাত্রদল সংসদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মেহেরপুর জেলার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী এবং জাতীয়তাবাদীদল সমর্থীত দেশের সকল নেতা কর্মীদের প্রতি নাঈমুর রহমান ভালোবাসা ও ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।