স্যাটেলাইট ও সংবাদ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাজিবুল ইসলাম। শনিবার (২১ নভেম্বর) বিকেলে চ্যানেল ওয়ান এর প্রধান কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের (ওয়ান গ্রুপ) এবং ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।
সাজিবুল ইসলাম মেহেরপুরের স্থানীয় অনলাইন পোর্টাল বার্তা মেহেরপুর এর নিউজ এডিটর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও দীর্ঘদিন সাংবাদিকতায় সুনামের সাথে কাজ করেছেন। চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি নিয়োগ পাওয়ায় জেলার সাংবাদিক মহল ও শুভাকাঙ্খিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।