প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ১১:২২ এ.এম
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মনজু

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৩১১ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রনজু পেয়েছেন ( ঘোড়া) প্রতীক নিয়ে ২৪৯ ভোট।
এর আগে সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয় । জেলার ৪ উপজেলায় ৪টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয় বেলা ২ টায়।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিযোগিতা করছেন। মোট ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.