বিভিন্ন সময়ে শিক্ষকদের হয়রানীসহ উৎকোচ গ্রহনের অভিযোগের তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত আবেদন করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, গাংনী উপজেলা শিক্ষা অফিসার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুকুলে ২,০০,০০০/-(দুই লাখ) টাকা করে মেরামত বাবদ রাষ্ট্রের টাকা বরাদ্দ করা হয়। শিক্ষা অফিসার শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে ৮০ হাজার থেকে এক লাখ টাকা গ্রহন করেছেন। সেই সাথে শিক্ষকদের সাথে চরম দূরব্যবহার করেন। তা ছাড়া তিনি বিগত ফেসিষ্ট সরকারের অতি উৎসাহী তলবীবাজ হয়ে ছাত্র জনতার আন্দলনকে নস্বাৎ করার বিভিন্ন পরিকল্পনার কথা শিক্ষকদের জানিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এই সমস্ত দূর্নীতিবাজদের অবিলম্বে অপসারন পূর্বক বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ জানায় অভিযোগকারীরা।