মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুই সীমান্তে অভিযান চালিয়ে ৯লাখ ৬৫ হাজার ১০০ টাকা মূল্যের মালিকবিহীন অবস্থায় ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
জানা গেছে, রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়াঘাট নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭১ হাজার ৬০০ টাকা। অপরদিকে তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৯/৭-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ ও ২ হাজার ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় গাংনী থানায় পৃথক দু'টি মামলা দায়ের পূর্বক সর্বমোট ৯ লাখ ৬৫ হাজার ১০০ টাকা মূল্যের মালিকবিহীন মালামাল জমা দেওয়া হয়েছে।