মেহেরপুরের গাংনীতে পাঁচগ্রাম হেরোইনসহ আশরাফুল আলম (৪২) নামের একজনকে গ্রপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তেতুঁলবাড়িয়া হাজিপাড়া মসজিদের সামনে থেকে গ্রপ্তার করে।
আশরাফুল আলম গাংনীর খাসমহল গ্রামেন নফল মালিথার ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মাদক কারবারী আশরাফুল আলম হেরোইন নিয়ে অবস্থান করছে মর্মে খবরের ভিত্তিতে এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় তার দেহ তল্লাশী করে হেরোইন পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বুধবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।