মেহেরপুরের গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্ভোধন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান অতিথী হিসেবে ভবনের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খেদের আলী দিপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, স্কুলের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছসহ স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন এমপি বলেন , এই স্কুলের অনেক জমি আছে আমরা সবাই মিলে এই স্কুলকে একটা মডেল স্কুল হিসেবে গড়ে তুলবো, মহামারী করোনার পরও আমরা এই স্কুলের বিল্ডিং সম্পুর্ন করতে পেরেছি। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। প্রধানমন্ত্রী পুত্র তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর কর্মতৎপরতায় একটা স্মার্ট ফোনের মাধ্যমে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। তিনি বলেন, এই স্কুলের সীমানা প্রাচীর, শহীদ মিনার ও কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হবে। তিনি বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে গাংনী যুব সমাজ ও সকল পেশার মানুষকে কম্পিউটারের মাধ্যমে প্রশিক্ষিত করে তৈরি করা হবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগনের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি গ্রাম কে শহরে রুপান্তর করার ব্যবস্থা করেছেন, গ্রামগুলোতে সবকিছু আছে কোন কিছুর অভাব নাই। তিনি বলেন মেয়েদের চাকুরির অনেক সুযোগ আছে তোমরা ভালভাবে লেখাপড়া করো চাকরী পেতে কোন টাকা লাগবে না। মেধা ও প্রজ্ঞা দিয়ে চাকুরী হবে । তিনি বর্তমানে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার অনুরোধ করেন। তিনি ছাত্রছাত্রীদের সকল প্রকার অনিয়ম, মোবাইল আসক্তি ও সকল প্রকার মাদক থেকে দুরে থাকার আহবান জানান। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।