মেহেরপুরের গাংনীতে শিশু কল্যাণ র্বোড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন।
বক্তারা বলেন শিশু শ্রম নিরসন, বাল্য বিবাহ বন্ধ, প্রতিবন্ধী শিশু সুরক্ষা ও কেস ম্যানেজমেন্টের আওতায় থাকা শিশুদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোত্তম স্বার্থ রক্ষার এবং সর্বোচ্চ সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। আলোচনান্তে সভাপতি প্রীতম সাহা উপজেলা শিশু সুরক্ষা কর্মী অভিজিৎ সাহাকে আলোচ্য বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন। সেই সাথে মাঠ পর্যায়ে শিশু সুরক্ষা হেল্প লাইন ১০৯৮ এর প্রচারণা বৃদ্ধির সর্বোচ্চ উদ্দ্যোগ গ্রহনের আদেশ করেন।