মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসূমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রণোদনা কর্মসূচিতে বিশেষ অতিথী ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, সমাজ সেবা অফিসার আরশাদ আলী ও উপজেলা প্রেকৌশলী ফয়সাল হোসেন। এ মৌসূমে ৫৪০০ জনকে গম, ১৩০০ জনকে ভুট্টা, ২৫০০ জনকে সরিষা, ৭০০ জনকে মসুর ও ১২০ জন পেয়াজ চাষিকে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হবে। এসময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।