প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ১২:৩১ পি.এম
গাংনীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। মঙ্গলবার (১৪ মে) দুপুরে গাংনী মহিলা কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে এ বিষয়ে সরকারের নানা দিক নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক, রির্টার্নিং কর্মকর্তা তানভির হাসান রুমান, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান।
অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আগামি ২১ মে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.