প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ১২:১৮ পি.এম
গাংনীতে ভোটার দিবস পালিত

‘সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে ভোটার দিবস। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.