মেহেরপুরের গাংনীতে রিটেলার সম্মেলন করেছে রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেড। ভুট্টার বিজয়-৭১ ও পদ্মা-৫৫ বীজের জাতের বিষয়ে অবগত করতেই এ আয়োজন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী চাঁদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিঞা, উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, মেহেরপুর এরিয়ার মার্কেটিং অফিসার রিপন মিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, আমঝুপির ব্যবসায়ী খোকন, হিজুলি এলাকার জাব্বারুল ইসলামসহ মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার রিটেলাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ভুট্টার বীজের বিজয়-৭১ ও পদ্মা-৫৫ জাতের গুণগত বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, ফলন সম্ভাবনা ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে রিটেলারদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীরা বীজের গুণগত মান ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।