সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজের স্বার্থে গাংনী পৌর এলাকায় বৈদ্যুতিক লাইন স্থানান্তর ও নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজের অধিকাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করতে আগামীকাল ২০ মে বিদ্যুৎ কর্মী ও ঠিকাদারগণ কাজ শুরু করবেন। এ প্রেক্ষিতে আগামীকাল ২০ মে, শনিবার গাংনী পৌরসভার আওতাধীন সকল এলাকায় সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কর্তৃপক্ষ গাংনী জোনাল অফিস মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
প্রেস বিজ্ঞপ্তি: