• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী আহত
গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

মেহেরপুরের গাংনীতে বিএনপি কর্মীদের হামলায় ৩ জামায়াত কর্মী গুরুতর জখম হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে এ সহিংসতার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন-জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন(৩০) ও তার ভাই মাসুদ(৪৫) এবং ঝন্টু আলীর ছেলে জুয়েল(২৮)। আহতদের মধ্যে উজ্জ্বল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত উজ্জ্বল জানান, আহতরা সকলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী। সকালে তারা স্থানীয় বাজারে চায়ের দোকানে চা পান করতে আসেন। নির্বাচনে তারা জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করায় দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা দিয়ে হামলা চালায় বিএনপি কর্মী মহিবুল ও তার ছেলে রিপন, বেলু ও সাহেব। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেলের প্রধান মাহাবুব জানান, মধ্যরাতে বিএনপি কর্মীরা সরকার গঠনে নিশ্চিত হয়ে বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর লোকজনকে হুমকী ধামকী দিয়ে আসছেন। এরই বহিঃপ্রকাশ জোড়পুকুরিয়া বাজারের সহিংসতা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সহিংসতার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টীম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category