মেহেরপুরের গাংনী উপজলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফাসহ বিদ্যুতের মুল্য কমানোর দাবী করা হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন।
বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসনে মেঘলা, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক বিশ্বাস (চপল), মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, মহিলা দল নেত্রী ফেরদৌসী বেগম, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রদলে আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, যুবদল নেতা কাউছার আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা বাচ্চু, কৃষক দলের নেতা শাওনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।